শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
সড়কে ধান মাড়াইয়ের পর খড় অপসারণ না করায় খড়ের স্তুপ ভিজে পচে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা

সড়কে ধান মাড়াইয়ের পর খড় অপসারণ না করায় খড়ের স্তুপ ভিজে পচে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা

|| মন্তব্য প্রতিবেদন-

“কোদালখাতা ব্রীজ সংলগ্ন সড়কে ধান মাড়াইয়ের পর খড় অপসারণ না করায় খড়ের স্তুপ ভিজে পচে পিচ্ছিল হয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে”

:: প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন পথচারীরা?

কয়েক দিন পূর্বে রাস্তার উপর ধান মাড়াইয়ের পর খড় খড় অপসারণ না করায় খড়ের স্তুপ ভিজে যাওয়ার ফলে তা পচে গিয়ে পিচ্ছিল অবস্থার সৃষ্টি করেছে, যা বর্তমানে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটি লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন কোদালখাতা ব্রীজ সংলগ্ন সড়কে ধান মাড়াইয়ের ফলে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে এবং এতে করে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যেন দেখার আছে, শুধু ব্যবস্থা নেয়ার কেউ নেই।

|| কোদালখাতা সড়কে দুর্ঘটনার ঝুঁকি:
খড় পচে যাওয়ার ফলে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে এবং এতে করে যানবাহন এবং পথচারীদের জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে গেছে। ইতিপূর্বে এ রকম কয়েকটি ঘটনা ঘটেছে মর্মে জানা গেছে।

|| এ সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে:
এ সড়কে খড়ের স্তুপের কারণে রাস্তা সরু হয়ে গেছে এবং কয়েক দিন ধরে যান চলাচল ব্যাহত হচ্ছে।

|| পরিবেশ দূষণ দেখা দিয়েছে:
এ পচা খড় থেকে দুর্গন্ধ ছড়িয়েছে এবং পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে।

|| পথচারীসহ সাধারণ মানুষের দুর্ভোগ:
পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।

এ সমস্যা সমাধানে, কৃষকদের উচিত এখনই সড়কে স্তুপ আকারের খড় দ্রুত সড়িয়ে নেয়া প্রয়োজন। প্রশাসন ও জনপ্রতিনিধিসহ এলজিইডি কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। তবেই দূর হবে সড়ক দূর্ঘটনা।

আসুন, এ দূর্ভোগ লাঘবে এগিয়ে আসি।

[বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫খ্রি.
কোদালখাতা, মোগলহাট, লালমনিরহাট।]

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone