শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা
বিজিবি কর্তৃক প্রায় ১লক্ষ ৩৩হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটক!

বিজিবি কর্তৃক প্রায় ১লক্ষ ৩৩হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটক!

লালমনিরহাটের সীমান্ত হতে ১৫ বিজিবি কর্তৃক প্রায় ১লক্ষ ৩৩হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ জুন) লালমনিরহাট ব্যাটালিয়ন এর অধীনস্থ অনন্তপুর ও রামখানা বিওপির টহলদল কর্তৃক টহল কার্যক্রম পরিচালনার সময় ভারত হতে চোরাই পথে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে আগত ৩৮কেজি গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটক করে, যার আনুমানিক মূল্য ১লক্ষ ৩৩হাজার টাকা। বর্তমান সময়ে সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারী বৃদ্ধি ও টহল কার্যক্রম বেগবান করছে।

 

এ ব্যাপারে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী ইমাম পিএসসি উক্ত ভারতীয় গাঁজাসহ বিভিন্ন প্রকার অবৈধ ঔষধ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার ও চোরাচালান বন্ধসহ যেকোন ধরনের অবৈধ পারাপার বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone