শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটের কোদালখাতা গ্রামের রমিচা খাতুন-এঁর ইন্তেকাল

লালমনিরহাটের কোদালখাতা গ্রামের রমিচা খাতুন-এঁর ইন্তেকাল

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামের মরহুম জলেমুদ্দিন-এঁর কন্যা রমিচা খাতুন (৩৩) মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টায় সিজারিয়ান ডেলিভারি অপারেশন জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

পরে দুপুর ২টা ১৫মিনিটে লালমনিরহাটের দক্ষিণ কোদালখাতা সামাজিক কবরস্থানে মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযার আগে মরহুমার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মরহুমার স্বামী জাহের আলী, বড় ভাই সুজন প্রমুখ। এ সময় ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জানাযা নামাজ শেষে দক্ষিণ কোদালখাতা সামাজিক করবস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

 

মৃত্যুকালে তিনি স্বামী, ১ছেলে, মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

তাঁর মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি/ সংগঠন শোক প্রকাশ করেছেন। তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবিউল ইসলাম মানিক, সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির মরহুমা রমিচা খাতুন-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

 

এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone