শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
লালমনিরহাটে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত

লালমনিরহাটে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের নবাবের হাট জামে মসজিদ প্রাঙ্গণে নবাবের হাট জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিল হয়।

 

ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন নবাবের হাট জামে মসজিদের ইফতার মাহফিলের আহবায়ক মোঃ মাসুম পারভেজ। এ সময় লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন, আজিজুল ইসলাম তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম মঞ্জুরুল ইসলাম, মনোয়ার হোসেনসহ নবাবের হাট জামে মসজিদের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন নবাবের হাট জামে মসজিদের ঈমাম মোঃ রফিকুল ইসলাম।

 

নবাবের হাট জামে মসজিদের ইফতার মাহফিলের আহবায়ক মোঃ মাসুম পারভেজ বলেন, রমজান সিয়াম সাধনা ও তাকওয়ার মাস, আত্মশুদ্ধি ও আত্মগঠনের মাস, কল্যাণ ও বরকতের মাস, পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন-কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone