শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে

বিধবা নারীর জমি ভাড়া নিয়ে মালিকানা দাবি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পুরান ভেলাবাড়ী এলাকায় মমেনা বেগম (৫৫) নামের একজন বিধবা নারীর জমি ভাড়া নিয়ে বেদখল করেছে একই গ্রামের আঃ রহমানের পুত্র সুরুজ্জামান। গতকাল রবিবার ৩০ আগস্ট দুপুরে জমি উদ্ধারে ওই বিধবা নারী এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেছে।

গতকাল রবিবার ৩০ আগস্ট দুপুর ১২টা থেকে ওই পুরান ভেলাবাড়ী বাজারের পাকা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার ৩শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন।

 

মানববন্ধন থেকে বিধবা মমেনা বলেন, আমার স্বামীর দলিলমূলে শেষ সম্বল ওই ভিটা মাটি।

এর মধ্যে রাস্তা সংলগ্ন ১৩শতাংশ জমি প্রতিবেশি সুরুজ্জামান স্ট্যাম্পমূলে ভাড়া নেয়। আর বাকী অংশে দু’চালা টিনের ঘরে বসবাস করে আসছি। কয়েক বছর পর বিনা কারনে সুরুজ্জামান জমির ভাড়া দেয়া বন্ধ করে দিয়ে অবৈধভাবে জমির মালিক দাবী করছে। মানববন্ধন থেকে এলাকাবাসী বিধবার জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেছেন।

 

উল্লেখ্য যে, জমির ভাড়া চাইতে গিয়ে গত বৃহস্পতিবার ২৭ আগস্ট বিধবা মমেনা বেগম মারধরের শিকার হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদিতমারী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

এ ব্যাপারে উভয় পক্ষ আদিতমারী থানায় অভিযোগ করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone