শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জামিনে মুক্তির পর তৃতীয়বারের মতো জেলগেট থেকে আটক সিরাজুল হক খন্দকার সরকারি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ১০; কারাগারে প্রেরণ শিশু নন্দিনী হত্যার বিচার দ্রুত সম্পন্ন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু গোশালা রোড ব্যবসায়ীদের ভোগান্তি নিরসন: বসছে নতুন ট্রান্সফরমার, আজ রাতেই বিদ্যুৎ সচল হওয়ার আশা মোবাইল কোর্টের অভিযানে ৬হাজার টাকা অর্থদণ্ড আদায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’
কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আহসান গ্রেপ্তার

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আহসান গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী (৩৪) ও তার সহযোগী গোলাম রব্বনী (৩১) কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শীর্ষ সন্ত্রাসী আহসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

 

জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে লালমনিরহাট সেনা ক্যাম্প কমান্ডার শীর্ষ সন্ত্রাসী আহসানকে গ্রেফতারে ক্যাপ্টেন রওনক শাহারিয়ার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। অভিযানে কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজার বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন সরোওয়ার্দীর অফিস থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা করা হয়।

 

আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন থানার সাব ইন্সপেক্টর ছানারুল হক।

 

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানাধীন ভোটমারী এলাকায় বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন আহসান শহীদ সরোওয়ার্দী-এর অফিস রুমে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আহসান শহীদ সরোওয়ার্দী তার অফিস রুম হতে দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাহাদের ধাওয়া করে আটক করেন।

 

আটকের পর আহসান শহীদ সরোওয়ার্দীর প্যান্টের পকেট হতে পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট, রব্বানীর কাছ থেকে ২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে তাদের শয়ন কক্ষের খাটের নিচ হতে প্লাষ্টিকের সাদা বস্তা হইতে দেশীয় অস্ত্র বাটযুক্ত চাকু, স্টীলের চাপাতি, চাইনিজ কুড়াল, পুরাতন হাসুয়া, পুরাতন ছোরা, বাটযুক্ত ধারালো ছোরাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

 

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী ও তার সহযোগী রব্বনীকে যৌথবাহিনী আটক করে থানায় সপর্দ করে। পরে আটককৃতদের বিরুদ্ধে সাব ইন্সপেক্টর ছানারুল হক বাদি হয়ে দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone