শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
সূর্যের দেখা নেই; কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাট

সূর্যের দেখা নেই; কুয়াশায় আচ্ছন্ন লালমনিরহাট

দেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে হঠাৎ জেঁকে বসেছে শীত। বুধবার (১ জানুয়ারি) সকাল থেকে সূর্যের দেখা মিলছে না।

 

শীতের তীব্রতা বাড়ায় প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।

 

রাস্তা-ঘাটগুলো রয়েছে প্রায় ফাঁকা। গুঁড়ি গুঁড়ি আকারে কুয়াশার কণা সকালে পড়েছে।

 

এ অবস্থায় খেটে-খাওয়া সাধারণ মানুষজন পড়েছেন বিপাকে।

 

এছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে রিক্সা, অটোরিকশা ও ইজিবাইক চালকদের অলস সময় কাটাতে দেখা গেছে।

 

সেই সাথে গরম কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে অনেকাংশে।

 

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ডিগ্রি সেলসিয়াস।

 

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, ঘন কুয়াশায় আকাশ মেঘে ঢেকে থাকার কারণে সূর্যের দেখা মিলছে না।

 

এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone