শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
লালমনিরহাটে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

লালমনিরহাটে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’ স্লোগান নিয়ে আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি সড়ক দূর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে হেলমেট পরিহিত মোটর সাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪ ডিসেম্বর) সকালে লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সামনে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে এ ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।

 

হেলমেট পরিহিত মোটর সাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের, লালমনিরহাট ডিবি অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, ট্রাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম, লালমনিরাহাট ট্রাফিক ইন্সপেক্টর (প্রসিকিশন) আশিষ কুমার পাল উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। প্রত্যেক মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান করা প্রয়োজন।

 

এছাড়াও তিনি মোটর সাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির যাবতীয় কাগজপত্র সাথে রাখার অহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone