শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে রেলওয়ে এমপ্লয়ীজের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে রেলওয়ে এমপ্লয়ীজের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ নভেম্বর) ৯টায় বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট শাখার আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বিআরইএল লালমনিরহাট শাখার সভাপতি রেনায়েল আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা অ্যাড. আবু তাহের। এতে প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার অন্যতম উপদেষ্টা অ্যাড. আব্দুল বাতেন। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী প্রফেসর লুৎফর রহমান, উপদেষ্টা হাফেজ শাহ আলম, মাওঃ হাবিবুর রহমান। ইসলামি সংঙ্গিত পরিবেশন করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি সোহেল পারভেজ প্রমুখ। এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সেক্রেটারী মাওঃ আলী আজমসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ লালমনিরহাট শাখার একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে লালমনিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone