শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে যুব সমাবেশ ও র‍্যালি, যুব ঋনের চেক, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে যুব সমাবেশ ও র‍্যালি, যুব ঋনের চেক, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগান নিয়ে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে যুব সমাবেশ ও র‍্যালি, যুব ঋনের চেক, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ যুব সমাবেশ ও র‍্যালি, যুব ঋনের চেক, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন রাসার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কৃষিবিদ মোঃ নাজমুল ইসলাম ওয়াকিল, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ যুবগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone