শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি, ফার্মেসী মালিকসহ দুইজনের জেল জরিমানা

নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি, ফার্মেসী মালিকসহ দুইজনের জেল জরিমানা

লালমনিরহাট জেলা শহরের সেনা মৈত্রী বাজারে নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির দায়ে বিকাশ ফার্মেসীর মালিক প্রদীপ চন্দ্র রায় (৪৮) ও সেবনকারী জাহিদুল ইসলাম (৩০) নামে দুইজনের অর্থদণ্ড ও প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতার নূর ও মোঃ সাজ্জাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দুজনের এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আসামি বিকাশ ফার্মেসীর মালিক প্রদীপ চন্দ্র রায় খোর্দ্দ সাপ্টানা এলাকার মৃত হরেন চন্দ্র রায়ের ছেলে ও সেবনকারী জাহিদুল ইসলাম হাড়ীভাঙ্গা এলাকার মোঃ জয়নালের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লালমনিরহাটের সহকারী পরিচালক নাজির উল্লাহ জানান, জেলা শহরের সেনা মৈত্রী বাজারে বিকাশ ফার্মেসীর মালিক প্রদীপ চন্দ্র রায় দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছে। এমন একটি অভিযোগ আমাদের অধিদপ্তরে আসলে আমরা সেখানে সোর্স নিয়োগ করি। সেই সোর্সের তথ্য মতে আজ সোমবার বিকেলে তার নেতৃত্বে এসআই আল আমিন হোসেন, এএসআই টিএম নাসির উদ্দিন, সিপাহী সেলিম ও সাহিদসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সেই ফার্মেসীতে অভিযান চালানো হয়। এ সময় ফার্মেসীতে নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট কিনতে আসা জাহিদুল ইসলাম নামে এক মাদক সেবনকারীকে এক পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে বিকাশ ফার্মেসীতে অভিযান চালিয়ে আরো ৪পিচ ট্যাবলেট উদ্ধার এবং ফার্মেসী মালিক প্রদীপ চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়।

পরে মাদক ব্যবসায়ী ও সেবনকারী দুইজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমান আদালতে তারা দুজন তাদের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. শাফায়াত আখতার নূর ও মোঃ সাজ্জাদ হোসেন ফার্মেসূ মালিক প্রদীপ চন্দ্র রায়কে ১লক্ষ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সেবনকারী জাহিদুল ইসলামকে ৫হাজার টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

রায় ঘোষনার পর সন্ধ্যার দিকে সাজাপ্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী ফার্মেসী মালিক প্রদীপ চন্দ্র রায় ও সেবনকারী জাহিদুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone