শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

পাটগ্রাম প্রেসক্লাবে চুরি!

লালমনিরহাটের পাটগ্রাম প্রেসক্লাবে চুরির ঘটনা ঘটেছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।

 

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব খুলতে যান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ। এ সময় তিনি মূল ফটকের তালা খুলে সভাকক্ষের দরজায় গিয়ে দেখেন দরজায় তালা লাগানোর স্থান লোহা কাটার যন্ত্রাংশ দিয়ে কেটে ফেলা। এ দরজা দিয়ে চোর ঢুকে সভাকক্ষের চেয়ার অন্যান্য মূল্যবান সামগ্রীসহ একটি টিউবওয়েল নিয়ে গেছে। ঘটনা দেখে সাধারণ সম্পাদক তাৎক্ষণিক পাটগ্রাম থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল দেখেন। এ সময় উপস্থিত সাংবাদিকেরা প্রেসক্লাবের এই চুরির ঘটনা গুরুত্বের সাথে তদন্ত করে উদঘাটনে পুলিশসহ সবার সহযোগিতা কামনা করেন।

 

এ ব্যাপারে পাটগ্রাম প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ বলেন, প্রেসক্লাবের মতো সাংবাদিকদের এ প্রতিষ্ঠানের তালা কেটে এ দুঃসাহসিক চুরির ঘটনায় আমরা বিস্মিত। এই চুরির ঘটনা উদঘাটন এবং চোরকে ধরতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

 

এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) পি. এম মামুনুর রশিদ বলেন, প্রেসক্লাবের এই চুরির ঘটনা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। চোরকে ধরতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোনো ক্লু পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone