শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে সহিংসতা অবসানের দাবিতে ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে সহিংসতা অবসানের দাবিতে ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে “ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” স্লোগান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান মানবাধিকার নেতা ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানাদাশ গুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সহিংসতা অবসানের দাবিতে ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার যৌথ আয়োজনে এ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব প্রশান্ত সেন-এঁর সভাপতিত্বে সমাবেশ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধু সুদন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব রতন রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone