শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় লালমনিরহাট জেলার কর্মরত সকল সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেশ টিভি প্রতিনিধি জামাল বাদশা, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, দ্য ডেইলী ম্যাসেঞ্জার প্রতিনিধি আহসান সাকিব হাসান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, দৈনিক স্বদেশ বিচিত্রা ব্যুরো প্রধান মফিজুর রহমান বাবু, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি এস এম আবু হাসনাত রানা, যমুনা টিভি প্রতিনিধি আনিসুর রহমান লাডলা, দৈনিক কালবেলা প্রতিনিধি এসকে সাহেদ, দৈনিক যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, ইটিভি প্রতিনিধি গোকুল রায়, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবু, দ্য ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, বার্তা বাজার প্রতিনিধি মিজানুর রহমান মিলন, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা কর্মরত সাংবাদিকবৃন্দসহ লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হকসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসারগণ উপস্থিত ছিলেন।

 

এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন লালমনিরহাট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone