শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
লালমনিরহাট পৌরসভার প্রায় ৩হাজার পরিবার পানিবন্দী

লালমনিরহাট পৌরসভার প্রায় ৩হাজার পরিবার পানিবন্দী

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: এক রাতের বৃষ্টিতেই লালমনিরহাট পৌরসভায় প্রায় ৩হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

 

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দোষারোপ করলেন লালমনিরহাট পৌরবাসী। গতকাল শনিবার রাত সোয়া ১টা থেকে অবিরাম বৃষ্টির কারণে লালমনিরহাট পৌরসভায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে গেছে পাকা সড়ক, বাড়ি-ঘরসহ প্রায় ৩হাজার পরিবারের কমপক্ষে ১৫হাজার মানুষ। কোথাও কোথাও ড্রেন আছে কিন্তু ড্রেনের মুখ খুলে না দেয়ায় পানি নামতে না পাড়ায় দেখা দেয় এই জলাবদ্ধতা।

 

এ বিষয়ে লালমনিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবু জাহেদ ভুট্টু ও লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু সাংবাদিকদের বলেন, বৃষ্টি হওয়ায় পানিবন্দি হয়েছে, ফের পানি নেমে যাবে। তাছাড়াও জনগণের জলাবদ্ধতা নিরসনে পৌরসভার কর্মচারীরা বিভিন্ন ওয়ার্ডে ড্রেনে দ্রুত পানি নামিয়ে দেয়ার কাজ করছে।

 

এদিকে ভুক্তভোগি নাগরিকরা বলছেন, কোটি কোটি টাকা খরচ করে অপরিকল্পিত ড্রেন নির্মাণ করায় জনগণের ভোগান্তি চরম পর্যায়ে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone