শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
লালমনিরহাটে যুবদলের ১জন নেতাকে অব্যাহতি!

লালমনিরহাটে যুবদলের ১জন নেতাকে অব্যাহতি!

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন যুবদলের সহ-ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক মোঃ তারিকুল ইসলাম-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখা।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে মোঃ তারিকুল ইসলাম, সহ-ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক, মহিষখোচা ইউনিয়ন যুবদল, আদিতমারী, লালমনিরহাট-কে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।”

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ ও সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উপরিউক্ত ব্যক্তিকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

উল্লেখ্য যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি প্রসঙ্গে সদয় অবগতির জন্য অনুলিপি সভাপতি/ সাধারণ সম্পাদক, আদিতমারী উপজেলা বিএনপি, সভাপতি/ সাধারণ সম্পাদক, মহিষখোচা ইউনিয়ন বিএনপি, আদিতমারী, লালমনিরহাট বরাবরে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone