শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাটে দুর্নীতিবাজ মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপালের অবিলম্বে পদ্যতাগ দাবি উঠেছে!

লালমনিরহাটে দুর্নীতিবাজ মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপালের অবিলম্বে পদ্যতাগ দাবি উঠেছে!

লালমনিরহাটে ঘুষখোর, দুর্নীতিবাজ ও নিয়োগ বানিজ্যের মুল হোতা লালমনিরহাট নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার কমিটির সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমির ও প্রিন্সিপাল মোঃ মোছলেম উদ্দিনের অবিলম্বে পদত্যাগ দাবি উঠেছে।

 

রোববার (১৮ আগস্ট) লালমনিরহাটের সাপটানা সড়কে লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ উদ্যোগে মাদ্রাসার সভাপতি অ্যাড. সফুরা বেগম রুমি ও প্রিন্সিপাল মোঃ মোছলেম উদ্দিনের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন।

 

এ দাবির সাথে একাত্ততা পোষণ করে লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দের সাথে শিক্ষকবৃন্দও।

 

এছাড়াও অপর একটি ব্যানারে লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার দুর্নীতিবাজ, নারীপিপাসু, অর্থ-আত্মসাতকারী, ভন্ড, প্রতারক অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিন-এর পদত্যাগ চাই, করতে হবে দাবি উঠে। এ দাবিও করেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

 

এর আগে লালমনিরহাট নেছারিয়া কামিল (এম.এ) মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মোছলেম উদ্দিনের দুর্নীতির প্রতিবাদে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone