শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান
পাটগ্রাম উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন অনুষ্ঠিত

পাটগ্রাম উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা প্রেসক্লাবের কার্য নিবাহী কমিটি গঠিত হয়েছে।

 

দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ইফতেখার আহমেদকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ, দৈনিক যুগের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়।

 

কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (১৭ আগস্ট) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

 

কমিটিতে স্থান পাওয়া অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক খবরপত্র ও দৈনিক নয়া দিগন্তের পাটগ্রাম উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম।

 

এছাড়াও দুইজন নির্বাহী সদস্য হলেন- দৈনিক প্রথম আলো উপজেলা প্রতিনিধি এ বি সফিউল আলম ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি মোঃ আজিজুল হক দুলাল। এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সমাজসেবক মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু ও সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মানিক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone