শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে বাড়ির ওপর ভেঙে পড়ল সেগুন গাছের ডাল!

লালমনিরহাটে বাড়ির ওপর ভেঙে পড়ল সেগুন গাছের ডাল!

লালমনিরহাটের প্রধান ডাকঘরের উত্তর পার্শ্বের বাসা-বাড়ির ওপর ভেঙে পড়েছে বিশাল আকারের সেগুন গাছের ডাল। উক্ত বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১ জুন) রাত ৮টা ৩০মিনিটের দিকে লালমনিরহাটের থানা রোডস্থ ডাঃ মদন মোহন রায়ের পুত্র বঙ্কিম চন্দ্র রায় ঝুনু (৫৭) এর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উক্ত সেগুন গাছটি লালমনিরহাট প্রধান ডাকঘরের। সেখানে পুরনো বিল্ডিংটি ভেঙে নতুন বিল্ডিং নির্মাণ কাজ চলমান রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ সেগুন গাছটি নিলামে তোলা হলেও কাঙ্ক্ষিত মূল্য নির্ধারণ না হওয়ায় নিলাম ডাক স্থগিত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড় ও বৃষ্টির সময় হুট করে সেগুন গাছটির একটি বড় ডাল বাড়ির ওপর ভেঙে পড়ে। উক্ত বাড়িতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বঙ্কিম চন্দ্র রায় ঝুনু (৫৭) বলেন, হুট করে সেগুন গাছটি আমার বাড়ির ওপর ভেঙে পড়ে। আমি ও আমার পরিবারের লোকজন গ্রামের বাড়িতে থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, এ ভাঙা সেগুন গাছটির ডালের বিষয়ে লালমনিরহাট প্রধান ডাকঘরের উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত সে ডালটি অপসারণ করা হয়নি। সেই সাথে আমি ক্ষতি পূরণের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে লালমনিরহাট প্রধান ডাকঘরের পোস্ট মাস্টারের বক্তব্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone