শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩ ১৫ বিজিবি’র অভিযানে ৪৭হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা জব্দ
উচ্চ আদালতেও বৈধতা পেলেন সাংবাদিক কাজী আলতাব হোসেন

উচ্চ আদালতেও বৈধতা পেলেন সাংবাদিক কাজী আলতাব হোসেন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক কাজী আলতাব হোসেনের বৈধতা নিয়ে করা প্রধান শিক্ষকের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বুধবার ১৫ জুলাই সকালে হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিমের আদালত এ আদেশ দেন। ফলে ওই কমিটির সভাপতি সাংবাদিক কাজী আলতাব হোসেন আদালত থেকেও বৈধতা পেলেন।

সাংবাদিক কাজী আলতাব হোসেনের আইনজীবি এ্যাডঃ শরিফ ইউ আহেম্মদ জানান, হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তফা ওই বিদ্যালয়ের নব-নির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক কাজী আলতাব হোসেনের নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করেন (পিটিশন নং ৪৯৩/২০২০)। সোমবার সকালে হাইকোর্টের বিচারপতি এম এনায়েতুর রহিমের আদালতে ওই রিটের শুনানি হয়। শুনানি শেষে প্রধান শিক্ষকের করা রিট খারিজ করে দেয় আদালত। এর আগে নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক কাজী আলতাব হোসেনও তার দায়িত্ব পেতে একই আদালতের দারস্থ হন (পিটিশন নং ৩৬৪/২০২০)। গত ৭ জুলাই ওই রিটের শুনানি শেষে ১ মাসের মধ্যে নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক কাজী আলতাব হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে নিদের্শ দেন একই আদালতের বিচারপতি এম এনায়েতুর রহিম। ফলে ওই বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না এমন দাবী সাংবাদিক কাজী আলতাব হোসেনের।

 

এ বিষয়ে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তফার সাথে ফোনে কথা হলে তিনি প্রথমত হাইকোর্টে রিটের বিষয়টি অস্বীকার করেন। পরে রিটের নম্বর (৪৯৩/২০২০) উল্লেখ করলে তখন তিনি বলেন, ওই রিটের এখনো শুনানি হয়নি বলেই ফোন কেটে দেন। এরপর যোগাযোগ করা হলে তার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone