শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা নদীর পানি কমলেও হাজারও মানুষ এখনও পানিবন্দি দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত মাদক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতীয় নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোচিত নন্দিনী হত্যা মামলার আসামি মমতা রানী গ্রেফতার; জেলহাজতে প্রেরণ তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ১৮হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ১৮হাজার টাকা জরিমানা

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ১৮,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (১২ মে) বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয় রংপুর এবং লালমনিরহাট জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

 

উক্ত মোবাইল কোর্ট অভিযানে লালমনিরহাট সদর উপজেলার বিডিআর রোডে অবস্থিত শাপলা ট্রেডার্স এবং পুরান বাজারের নরসিংদী আয়রন সেন্টার নামক রড সিমেন্টের দোকানে ব্যবহৃত ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী যথাক্রমে ১০,০০০/- ও ৮,০০০/-  জরিমানা আদায় করা হয় এবং দ্রুত ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

 

 

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান।

 

রংপুর বিভাগীয় অফিস প্রধান ও উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone