শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
মানবিক সহায়তা (ঢেউটিন ও টাকা) বিতরণ অনুষ্ঠিত

মানবিক সহায়তা (ঢেউটিন ও টাকা) বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তা (ঢেউটিন ও টাকা) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা)র আয়োজনে এ ঢেউটিন ও টাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ বি এম আরিফুল হকএঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদীয় আসন-১৮ লালমনিরহাট-৩ সংসদ সদস্য অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফা বেগম। এ সময় উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ ক্ষতিগ্রস্থ, অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায় পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে মানবিক সহায়তার ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone