শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার ২কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ

আমার বেদনা ছুঁয়ে যেও

:: ডা. জাকি ফারুকী ::
এই দুখী মনকে তুমি চিনবার চেষ্টা কোরো,
কেন যে বিনিদ্র রাত্রির দহনে তুমি তুলে আনো
ঝরা বকুলের গানে,
আমিও নিঝুম প্রান্তরের গানে ভেসে যাই
ভেসে থাকি, পৃথিবীর সব জটিল আহবানে।

 

তারা কই আজ, আমার অতীতের সাথে মিশে
তারা কতোকাল গেছে অকৃত্তিম ভালোবেসে,
তাদের গহীন গানের স্মৃতি আজ জীবনের
ভুলে যাওয়া পথের প্রান্তরের ধুলায়,
মিশে যায় মেঘ আর বৃষ্টির অনুরনে।

 

অসীমের মাঝে ফেলে রাখি ধুসর দৃষ্টি
কেউ মন দিয়ে, সেও আর দেখেনা
তোমরা তো জানো,
এ জীবন চলে গেলে পৃথিবীর মাটির ধুলায়
সকল ফসল মিশে যাবে
পুনরুন্থানের আনন্দ গানে।

 

৯/১১/২০২৩
বাইশতম বার্ষিকীতে, টুইন টাওয়ার স্মরণে
টিনটনফলস, নিউজার্সি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone