শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে যত্রতত্র মিলছে জ্বালানি; নিরাপত্তা ঝুঁকিতে হাট-বাজার

লালমনিরহাটে যত্রতত্র মিলছে জ্বালানি; নিরাপত্তা ঝুঁকিতে হাট-বাজার

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন হাট-বাজার, গ্রামে- গঞ্জের দোকানসহ যত্রতত্র বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের দাহ্য পদার্থ। পেট্রল, অকটেন, কেরোসিন, ছোট-বড় গ্যাস সিলিন্ডার সবই এখানে সহজলভ্য পণ্যে পরিণত হয়েছে। টাকা দিলেই মিলছে এসব বিপদজ্জনক পণ্য। কোনো রকম নীতিমালার তোয়াক্কা না করে অসাধু ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে লালমনিরহাট। ফলে অগ্নিকান্ডজনিত ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দাদেরকে। ইতিপূর্বে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।

 

অনুসন্ধানে জানা গেছে, প্রত্যন্ত গ্রামীণ জনপদে প্লাস্টিকের পানির বোতলে পেট্রল, অকটেন ও কেরোসিনের মতো জ্বালানি বিক্রি হচ্ছে। বাসা-বাড়িতে নিত্যপণ্যের মতো বিক্রি করা হচ্ছে গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন দাহ্য পদার্থ। জ্বালানি তেল সরবরাহের নীতিমালা অনুযায়ী, যেসব দোকানে বা প্রতিষ্ঠানে জ্বালানি তেল, গ্যাস, পেট্রল ও অকটেন বিক্রি করা হবে, ফায়ার সার্ভিসের অনুমোদনের পাশাপাশি প্রতিষ্ঠানটির সম্পূর্ণ সুরক্ষা থাকতে হবে। গ্যাস সিলিন্ডার মজুদে মজবুত ও ঝুঁকিবিহীন সংরক্ষণাগার থাকতে হবে। এ ছাড়া তাদের নিতে হবে জ্বালানি অধিদপ্তরের অনুমোদন। অথচ লালমনিরহাটের আনাচে-কানাচে বিক্রি করা হচ্ছে সব ধরনের জ্বালানি বা দাহ্য পদার্থ। ব্যবসায়ীদের নেই কোন অনুমোদন। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মুদির দোকান থেকে শুরু করে হার্ডওয়্যার, সার ও কীটনাশকের দোকানে ড্রামভর্তি পেট্রল, অকটেন মজুদ রেখে খোলামেলা বিক্রি করে আসছেন অনেক দিন ধরে ব্যবসায়ীরা। সেই সঙ্গে জাতীয় ও আঞ্চলিক সড়কের আশপাশ বাসা-বাড়ি ছাড়াও গ্রামীণ জনপদে পেট্রল, অকটেন ও কেরোসিন, গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone