শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আ’লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাড. মতিয়ার রহমান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

লালমনিরহাটে তারুণ্যের প্রতিচ্ছবি ‘স্মার্ট বাংলাদেশ’ এর পক্ষে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব, অপ্রতিরোধ্য-আধুনিক- আত্মমর্যাদাশীল-উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্রসমাজের শপথ বাস্তবায়ন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট সদর (০৩) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জননেতা অ্যাড. মতিয়ার রহমান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাটের ড্রাইভার পাড়া মাঠে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি সভাপতি মোঃ রাশেদ জামান-এর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপনসহ বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone