শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
শীতে জুবুথুবু অবস্থা লালমনিরহাটে

শীতে জুবুথুবু অবস্থা লালমনিরহাটে

শীতের প্রকোপে লালমনিরহাটের মানুষের এখন জুবুথুবু অবস্থা। গত দুদিন ধরে মৌসুমের সর্বোচ্চ শীত পড়েছে লালমনিরহাটে। কুয়াশায় সুর্যের আলোও ঢেকে থাকছে। তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। নিতান্তই প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেননা।

 

তবে হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই খেটে খাওয়া সাধারণ মানুষকে ঘরের বাইরে এসে জীবিকার সন্ধান করতে হচ্ছে। পল্লী এলাকা বিশেষ করে নদ-নদী তীরবর্তী এবং চরাঞ্চলে শীতের প্রকোপ একটু বেশি। সেখানে মানুষের দুর্ভোগও অনেক বেশি।

 

মানুষের পাশাপাশি শীতে গবাদিপশুরও কষ্ট হচ্ছে।
অবস্থাপন্ন গৃহস্থরা তাদের গবাদিপশুর গায়ে মোটা কাপড় জড়িয়ে শীত নিবারনের ব্যবস্থা করতে পারলেও গরীব মানুষেরা সেটাও পারছেনা।

 

এদিকে শীত জনিত রোগব্যাধির প্রকোপ বেড়েছে। বেড়েছে ডায়রিয়া। বৃদ্ধ ও শিশুরা বেশি করে আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।

 

ঘনকুয়াশায় আলু ও সরিষা ফসলের ক্ষতির
আশংকা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চাষিরা।

 

প্রসঙ্গত, এখন পর্যন্ত শীতার্ত মানুষের পাশে সরকারি ও বেসরকারী ভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone