শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ
অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ের লক্ষে হরতাল সমর্থনে বিএনপির মিছিল

অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ের লক্ষে হরতাল সমর্থনে বিএনপির মিছিল

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ের লক্ষে হরতাল পালিত হয়েছে।

 

সোমবার (২০ নভেম্বর) ভোর ৬টা ৩০মিনিটে ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে পাটগ্রাম পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ হরতাল পালিত হয়।

 

পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান প্রধান ডেভিড, সাংগঠনিক সম্পাদক হানিফ উদ্দিন, পাটগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক রাবিউল ইসলাম, পাটগ্রাম পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুশফিকুর রানা, সদস্য সচিব তানভীর আহমেদ, পাটগ্রাম পৌর যুবদলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব জাহাঙ্গীর আলম জুয়েল, পাটগ্রাম পৌর ছাত্রদলের সদস্য সচিব লিটু, পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হক মামুন, সাবেক ছাত্রনেতা হবিবর রহমান পলাশসহ পাটগ্রাম পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রসঙ্গত, নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। শেখ হাসিনার পদত্যাগ, তফসিল বাতিল, ১ (এক) দফা আদায় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন।

 

এর আগে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল-এঁর নেতৃত্বে অবৈধ তফসিল বাতিল ও ১ দফা দাবী আদায়ের লক্ষে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়ে ধরলা মোড় থেকে শুরু হয়ে পাটগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ নাসির মোড়ে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone