শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

ইচ্ছে

কমল কান্তি বর্মন, কবি:

ইচ্ছে হলেই কাঁদি আমি

ইচ্ছে হলেই হাসি,

ইচ্ছে হলেই বন্ধু আমি

তোমায় ভালোবাসি।

ইচ্ছে হলেই আকাশ হব

এক পৃথিবী গানসুর,

ইচ্ছে হলেই শেষ বিকেলে

হব কিছু রোদ্দুর।

ইচ্ছে হলেই মেঘের ভেলায়

হব কিছু বৃষ্টি,

নতুন করে পৃথিবীতে

করব কিছু সৃষ্টি।

ইচ্ছে হলেই জ্যোৎস্না হব

আধাঁর কালো রাতে,

ইচ্ছে হলেই আলো হব

শিশির ভেজা প্রাতে।

ইচ্ছে হলেই দুখি হব

সব মানুষের দুখে,

ইচ্ছে হলেই সুখি হব

হাসব সবার সুখে।

ইচ্ছে হলেই হব আমি

তোমার চোখে স্বপ্ন,

মাগো তোমার খোকন সোনা

করোনা আর প্রশ্ন।

 

তারিখঃ ৬ জুলাই, ২০২০ইং।

কোদালখাতা, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone