শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
ধরলা নদীর ভাঙ্গণ আবারও বেড়েছে; নদী রক্ষার বাঁধ হুমকির মুখে!

ধরলা নদীর ভাঙ্গণ আবারও বেড়েছে; নদী রক্ষার বাঁধ হুমকির মুখে!

Exif_JPEG_420

লালমনিরহাটের দুঃখ হয়ে হানা দিচ্ছে ধরলা নদী। আবারও ভাঙ্গতে শুরু করেছে এ নদীটি। সকালে এক রকম, আর বিকালে অন্য রকম চিত্র হওয়ার কারণে ধরলা নদীর পাড়ের সাধারণ মানুষের দুঃখ বেড়েছে। সেই সাথে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভাঙ্গণ, যার ফলে ধরলা নদী রক্ষা বাঁধটি হুমকির মধ্যে পড়েছে।

 

লালমনিরহাট জেলা লালমনিরহাট সদর উপজেলার ১নং মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকায় ধরলা নদীর ভাঙ্গণের ফলে ফসলি জমিজমা চোখের নিমিষেই ধ্বংস হয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

 

জানা যায়, ১নং মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকার এই ভাঙ্গণের কারণে ইতিপূর্বে আসাদুল, নজরুল, অবিকান্ত, শফিকুল, শাহজাহান ও শহীদসহ আরও অনেকের কয়েক বিঘা ফসলি জমি বিলীন হয়েছে বিগত কয়েক দিনে। এর পরে আবারও বুমকা এলাকার ছয়মাথার পূর্ব পার্শ্বে পাকা রাস্তাও ভাঙ্গণের কবলে পড়েছে।

 

উক্ত এলাকাবাসী জানায়, যেভাবে ধরলা নদী ভাঙ্গছে তাতে মনে হচ্ছে বিগত ২০১৭ সালের মতোই বুমকা বাঁধটি ভেঙ্গে যাবে। এ ঘটনা ঘটতে আর বেশি দিন সময় লাগবে না৷ যদি এই বাঁধ ভেঙ্গে যায় আর সামান্য বন্যা হলেই লালমনিরহাটের লোকালয়েও পানি ঢুকতে পারে। ফসলি জমিগুলো নদীর বুকে এখন শত শত বাড়ি ঘর ও ওয়াপদা বাঁধের দিকে এগিয়ে আসছে নদী ভাঙ্গণ।

 

১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, বুমকা গ্রামের ছয়মাথা পয়েন্টের পাকার মাথায় ধরলা নদীর আবারও ভাঙ্গণ শুরু হয়েছে। খুব দ্রুত ভাঙ্গণ প্রতিরোধ করা না গেলে কয়েকটি গ্রামকে হারাতে হবে, তাই কর্তৃপক্ষ খুব তারাতাড়ি এগিয়ে আসা দরকার।

 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে ধরলা নদীর ভাঙ্গণে লালমনিরহাট সদরের কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম ও শিবেরকুটি গ্রামে ভাঙ্গণ দেখা দিয়েছে।

 

অপরদিকে একই উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বুদারু এলাকায়ও ভাঙ্গণের কবলে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone