শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
পার্চিং পদ্ধতির ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ছে

পার্চিং পদ্ধতির ব্যবহারে কৃষকের আগ্রহ বাড়ছে

Exif_JPEG_420

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় ইরি-বোরো ধানক্ষেতের পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহারে আগহ বাড়ছে কৃষকের এবং সাফল্য পাচ্ছেন কৃষকরা।

 

এ প্রযুক্তির ব্যবহারের ফলে জমিতে কীটনাশকের ব্যবহার কমেছে। এতে করে কমে আসছে ফসলের উৎপদন ব্যয়।

 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, অধিকাংশ ধানক্ষেতে গাছের ডাল, বাঁশের কইঞ্চা পুঁতে পাখি বসার ব্যবস্থা তৈরি করেছেন কৃষকরা। এসব ডাল ও বাঁশের কইঞ্চায় বসে থাকা পাখি মাঝে মাঝে উড়ে গিয়ে পোকা শিকার করছে। এতে পোকা দমনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও পাচ্ছে।

 

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষক হযরত আলী ও কোদালখাতা গ্রামের কমল কান্তি রায় বলেন, পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে আর কীটনাশক দিতে হচ্ছে না। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে এ প্রযুক্তি ব্যবহার করছি। এতে কীটনাশকের ব্যয় কমছে।

 

লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম খন্দকার বলেন, ধানের জমিতে পোকা দমনে পার্চিং করুন, বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করুন।

 

কৃষি বিভাগ জানান, লালমনিরহাটে চলতি মৌসুমে ৮০হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone