শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
আমাকে চিনবেন না

আমাকে চিনবেন না

হেলাল হোসেন কবির, কবি:

 

আমার নাম খুঁজে পাবেন না

পেলেও সেই নাম চিনতে পাবেন না,

আমার একক কোন নাম নেই,

দয়া করে আমাকে এই নামে ডাকুন-

 

আমি সাগর-রুনির রক্তাক্ত দেয়াল,

আমি তনু-নাজিয়াদের বেঁচে থাকার আকুতি,

আমি গুম হয়ে যাওয়া ঘরে না ফেরা সন্তান,

আমি বিশ্বজিৎ আর অভিজিতের শেষ চিৎকার,

আমি পরিবহনের ধর্ষিতার আর্ত্মনাথ

আমি ফেলানীর ঝুলে থাকা কাঁটাতার।

 

চিনতে কষ্ট হচ্ছে তাই না?

দেখুন! আমার কিছু করার নেই,

তার পরেও

দয়া করে আমাকে এই নামে ডাকুন-

 

এখন আমি সাংবাদিক নির্যাতনের কালো হাত;

এখন আমি ক্যাসিনো আর পাপিয়া সঙ্গী,

এখন আমি হলি আর্টিজানের লেগে থাকা রক্ত,

এখন আমি মানব পাচারকারী এমপির লোক,

এখন আমি কাঁটাতারের পাশে নিথর দেহ।

 

একটু ভালো করে দেখুন চিনতে পারবেন!

দয়া করে আমাকে এই নামে ডাকুন-

 

আমি ডেসটিনি আর হলমার্ক,

আমি সেই চুরি যাওয়া ব্যাংকের রিজার্ভ,

আমি পিলখানার ছুটে যাওয়া বুলেট,

আমি নির্বাচনের রাতের মধ্যরাত,

আমি সেই দশ ট্রাক অস্ত্রের অদৃশ্য শক্তি,

আমি বাংলা ভাই আর খুনি শিখদারের আমানত।

 

বুদ্ধিমান এই আমাকে চিনতে পেরেছেন?

আমি যাই হোক কিন্তু পরগাছা নই,

পরগাছা হলে টুপটাপ করে পড়তাম

পারমাণুবিক রক্ত হয়ে;

দয়া করে আমাকে এই নামে ডাকুন-

 

আমি ডুবন্ত লঞ্চের ভেসে আসা লাশ;

আমি বন্যার অসহায়দের বাজেট মার,

আমি মহামারি করোনার চাউল চোর,

আমি পোশাক কারখানার আগুন লাগানো সৈনিক,

আমি রানা প্লাজার চাপা পড়া নিরব কান্না,

আমি জীবন্ত রোহিঙ্গার হেটে আসা পা,

আমি হতদরিদ্র প্রশ্ন না পাওয়া সেই ছাত্র।

 

আমাকে চিনতে পেড়েছেন?

এই আমি, বঙ্গবসাগরের উপর নতুন চিত্রকার;

দয়া করে আমাকে এই নামে ডাকুন-

 

এখন আমি অকারণে রিমান্ডের চাবুক,

এখন আমি হরতাল অবরোধের জ্বলন্ত বোমা,

এখন আমি গণজাগরণ মঞ্চের আওয়াজ বন্ধের পরিকল্পনাকারী,

এখন আমি সাঁওতাল পাড়া রামু আর পাহাড়ের ব্যথিত স্মৃতি,

এখন আমি রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমা পাওয়া কিলার।

 

 

আমি তো শহিদ মিনারের রক্তাক্ত ইট,

আমি তো লাল সবুজের কফিনের শেষ নিঃশ্বাস।

 

আমি হলাম স্বাধীন দেশের পরাধীন জনগণ,

আমি হলাম লজ্জিত্ব বিবেক,

আমি হলাম পিছনের ক্ষমতা।

 

তারিখঃ ০২/০৭/২০২০ইং

বৃহস্পতিবার

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone