শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৩৮হাজার টাকা জরিমানা

বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে ৩৮হাজার টাকা জরিমানা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৩৮হাজার টাকা জরিমানা করেছে।

 

বুধবার (২৩ আগস্ট) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

 

উক্ত ভ্রাম্যমান আদালতে- মেসার্স হাতিবান্ধা ফিলিং স্টেশন, হাতীবান্ধা, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি ১০লিটার পরিমাপে অকটেনে ২১৮মিলিলিটার, পেট্রোলে ১১৭মিলিলিটার এবং ডিজেলে ১০৯মিলিলিটার কম পাওয়া যায়। উক্ত অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০০০০/=(ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং একই সাথে অকটেন, পেট্রোল ও ডিজেলের ডিসপেন্সিং ইউনিটগুলোর সকল ধরনের বিক্রয় ও বিতরণ বন্ধ করা হয়।

 

এদিকে মেসার্স ডি.এস. ফিলিং স্টেশন, হাতীবান্ধা, লালমনিরহাট। উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি ১০লিটার ডিজেল পরিমাপে ৪০মিলিলিটার কম পাওয়া যায়। উক্ত অপরাধের প্রেক্ষিতে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৮০০০/= (আট) হাজার টাকা জরিমানা করা হয় এবং একই সাথে ডিজেলের ডিসপেন্সিং ইউনিটটির সকল ধরনের বিক্রয় ও বিতরণ বন্ধ করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লোকমান হোসেন। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ।

 

বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর প্রধান উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone