শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
বর্বরোচিত গ্রেনেড হামলার খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বর্বরোচিত গ্রেনেড হামলার খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ২০০৪ সালের ২১ শে আগস্ট গণতন্ত্রের মানসকন্যা, দেশ রত্ন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২১ আগস্ট) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোড়ল হুমায়ুন কবির-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সদর থানা যুবলীগ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তাফা স্বপন প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone