শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
রত্নাই নদীর উপর ভালোবাসার ব্রীজে দুর্ভোগের যেন শেষ নেই

রত্নাই নদীর উপর ভালোবাসার ব্রীজে দুর্ভোগের যেন শেষ নেই

লালমনিরহাটে ক্ষতিগ্রস্ত ভালোবাসার ব্রীজ এখনও মেরামত না হওয়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের।

 

জানা যায়, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের খাটামারী এলাকায় রত্নাই নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)র নির্মিত ৬টি স্প্যান বিশিষ্ট দীর্ঘতম ভালোবাসার ব্রীজটির ৩টি স্প্যান ভেঙে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দেখার কেউ নেই।

 

আরও জানা যায়, উক্ত ব্রীজটি ব্যবহার করে অত্র এলাকাসহ আশে পাশের আরও বেশ কয়েকটি গ্রামের ১০হাজার থেকে ১৫হাজার মানুষ যাতায়াত করে আসছে। বর্তমানে ব্রীজটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে রত্নাই নদীর উপর ভালোবাসার ব্রীজের দিয়ে ভ্যান গাড়ী চলাচল করলে কম্পনের সৃষ্টি হয়। এর ফলে স্থানীয়রা পণ্য বা মালবাহী গাড়ি উক্ত ঝুঁকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে সহজেই পারাপার করছেন না। এ কারণে সাধারণ মানুষের পণ্য পরিবহণে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)র রত্নাই নদীর উপর ভালোবাসার ক্ষতিগ্রস্ত ব্রীজটি দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone