শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অবাধে মা মাছ ও পোনা নিধন

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার নদী-নালা, খাল-বিল, জলাশয়, ডোবাগুলোতে অবাধে ডিমওয়ালা মা-মাছ ও পোনা নিধন করা হচ্ছে।

 

প্রজনন মৌসুমে এ ধরনের মাছ নিধন ও বিক্রি নিষিদ্ধ হলেও মৎস্য অধিদপ্তর কর্তৃপক্ষ কোনো নজর দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এতে দেশী অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিস্তা, বুড়ি তিস্তা, ধরলা, রত্নাই, স্বর্ণামতি, সানিয়াজান, সাকোয়া, মালদহ, ত্রিমোহীনি, মরাসতি, গিরিধারী, গিদারী, ধোলাই, শিংগীমারী, ছিনাকাটা, ধলাই, ভেটেশ্বর নদী ও খাল-বিলে পানি ঢোকার পথগুলোতে অবাধে মাছ শিকার করা হচ্ছে।

 

নদী-নালা, খাল-বিলের বিভিন্ন স্থানে বাঁশের চাটাই পুঁতে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ করে জনজাল, কারেন্ট জাল, সুতিজাল, বাদাইজাল, ভেশাল, কোঁচ ও জুতি (মাছ শিকারের ধারালো অস্ত্র) দিয়ে মাছ শিকার চলছে।

 

অনুসন্ধানে জানা যায়, বর্ষা মৌসুম মাছের প্রজননের সময়। নতুন পানিতে নদী-নালা, খাল-বিলে মা-মাছ ডিম ছাড়ে। এতে বিভিন্ন প্রজাতির মাছের পোনায় ভরে ওঠে খাল-বিল ও নদীগুলো। কিন্তু এই সময়ই নদী-নালা, খাল-বিলে মাছ ধরার ধুম পড়ে। এতে মিঠা পানির দেশী মাছ এখন বিলীন হওয়ার পথে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone