শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্ক নেই এ্যাডঃ ইকবাল হোসেন মামুনের

ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্ক নেই এ্যাডঃ ইকবাল হোসেন মামুনের

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ‘Iqbar Hossain Mamun’ নামে খোলা ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে এ্যাডঃ ইকবাল হোসেন মামুনের কোন সম্পর্ক নেই। এমন কথা জানিয়ে একটি সাধারণ ডায়েরী করেছে এ্যাডঃ ইকবাল হোসেন মামুন।

 

গতকাল বৃহস্পতিবার ২ জুলাই এ্যাডঃ ইকবাল হোসেন মামুন স্বাক্ষরিত সাধারণ ডায়েরীতে এ তথ্য জানানো হয়।

 

লালমনিরহাট সদর থানার সাধারণ ডায়েরী নং ৯৪/ ২০২০ তাং ০২/০৭/২০২০ইং।

 

সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে এ্যাডঃ ইকবাল হোসেন মামুনের কোনো প্রকার সম্পর্ক নেই।

 

গতকাল সন্ধ্যা ৭টার সময় লালমনিরহাটের খোর্দ্দ সাপটানার মৃত্যঃ খন্দকার ইছাহাকের পুত্র খন্দকার রাশেদ বাবু জানায়, আমার ছবি ব্যবহার করে ফেইক আইডি ব্যবহার করে তার কাছে ম্যাসেঞ্জারে টাকা ধার চেয়েছে মর্মে উক্ত সাধারণ ডায়েরীতে উল্লেখ করেছেন তিনি।

 

আরও উল্লেখ করেছেন যে, উক্ত ফেইক আইডি দিয়ে প্রতারণাসহ বিকাশ নাম্বার- ০১৩১৫২৬৭৪৬৩ এই নাম্বারে টাকা চাচ্ছে এতে করে আমার সুনাম নষ্ট করছে।

 

ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে কারণে তিনি লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন।

 

এছাড়াও তিনি তার প্রকৃত ফেসবুক আইডি ‘Iqbal Mamun’ এ পোস্ট দিয়ে উল্লেখ করেছেন, ‘আমার ছবি/ আইডি ব্যবহার করে টাকা চাচ্ছে আমি লালমনিরহাটে & সুস্থ আছি, কেউ টাকা পাঠাবেন না। প্রতারণা করছে।’

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone