শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত

লালমনিরহাটে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৯ জুলাই) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

এ শোভাযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত নন্দী, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে শোভাযাত্রাটি লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্ত্বরে এসে শেষ হয়।

 

এ শোভাযাত্রায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone