শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
তবুও স্বপ্ন দেখি

তবুও স্বপ্ন দেখি

কমল কান্তি বর্মন, কবি:

চৈত্রের দহনে দগ্ধ সময় গুলো,

প্রকৃতির বুকে পোড়া পোড়া গন্ধ।

বসন্ত বাতাসে জীবানুর সংক্রমণ,

পৃথিবীর আস্ত শরীর ভেঙে ভেঙে নিতেজ নিথর,

নুয়ে পড়ে নির্মম মৃত্যু যন্ত্রণায়।

নিঃশ্বাসে প্রশ্বাসে তাঁর মরণের বার্তা।

তবুও স্বপ্ন দেখি তুমি আমি আরো কিছুদিন একমুঠো বাঁচার স্বপ্ন।

উদাম কৃষকের স্বপ্ন চোখ বুলায় সোনা ফলা ফসলের মাঠে।

দরদর ঝরে পরা ঘামে ললাট মোছে শ্রমিক,

ক্লান্ত চোখে তাঁর প্রিয়তমার মুখে একমুঠো ভাত দেবার স্বপ্ন।

লালসার বলি ধর্ষিত অবলার দুচোখে স্বপ্ন সংসার স্বামী ফিরাবার,

ভালোবাসার প্রিয় মুখ স্বপ্ন দেখে নতুন পৃথিবী সাঁজাবার।

প্রতিবাদী যুবকের চোখে স্বপ্ন উস্কে দেয় বিদ্রোহের আগুন,

বাজিয়ে দেয় যুদ্ধের দামামা।

এ অন্যায় অবিচার শাসন শোষণ বঞ্চনা আর স্বার্থবাদী রাসায়নিক পরিবর্তনের মুখোশ পড়া পৃথিবীতে।

তবুও স্বপ্ন জাগে মনে তোমার আমার প্রতিদিন বাঁচার প্রতিশ্রুতি।

 

কোদালখাতা, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone