শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ত্রি-খণ্ডিত এক মানসিক ভারসাম্যহীন তুলসী রাণী (৪৬)র মৃত্যু হয়েছে।

 

শনিবার (২০ মে) সকাল ৭ ঘটিকায় লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর (ঘোষপাড়া ৩নং ওয়ার্ড) শিমুলতলী নামক স্থানে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী লোকাল ট্রেনে কাটা পরে তুলসী রাণী (৪৬) (মানসিক ভারসাম্যহীন) নারী নিহত হন।

 

মানসিক ভারসাম্যহীন তুলসী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ৬নং ওয়ার্ডের সুবল চন্দ্র এর স্ত্রী।

 

জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাট গামী লোকাল ট্রেনের ধাক্কায় কাটা পড়েন ওই নারী মৃত্যু হয়।

 

নিহত তুলসী রাণী ছেলে শংকর রায় বলেন, ভারসাম্যহীন মাথার সমস্যাজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বিকেল থেকেই তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। খবর পেয়ে রেল লাইনের উপরে আমার মায়ের লাশ সনাক্ত করি।

 

বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, পাটগ্রামের করবস্থান নামক এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে মরদেহ উদ্ধার করবে।

 

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে বিষয়টি দেখবেন রেলওয়ে পুলিশ।

 

লালমনিরহাট জিআরপি পুলিশ উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সত্যকারের আবেদন করায় এবং উক্ত মৃত্য সম্পর্কে কাহারো কোনো শোভা সন্দেহ না থাকায় মৃতের পরিবারের নিকট হতে বিনা ময়না তদন্তে লাশ সত্যকারের আবেদন গ্রহণ পূর্বক লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone