শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ
লালমনিরহাটে দফায় দফায় ৫দিনের ঝড়ে ব্যাপক ক্ষতি

লালমনিরহাটে দফায় দফায় ৫দিনের ঝড়ে ব্যাপক ক্ষতি

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

লালমনিরহাটে অাম্পানের প্রভাব দফায় দফায় ৫দিনে চলতি মৌসুমের ফসল, গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মঙ্গলবারের শিলাবৃষ্টিতে টিনসেটের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের অাজিজার রহমানের ছেলে নুর অালম ও মোহাম্মদ অালী এবং একই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোছেদ অালীর ছেলে ফারুক অাহম্মেদ জানান, শিলাবৃষ্টিতে টিনের ঘর ফুটা হয়ে ঘরে থাকা অনউপযোগী হয়ে পড়েছে। লকডাউনের কারনে টাকা পয়সার অভাব এতে থাকা ঘরের সমস্যা নিয়ে দুশ্চিন্তাতায় দিন যাপন করছেন। একই অবসস্থা লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায়।  তবে উপজেলা প্রশাসনের উদ্যোগে তালিকা করা হচ্ছে বলে জানা গেছে। লালমনিরহাট জেলা ত্রাণ শাখা সাংবাদিকদের জানান, তালিকা মোতাবেক টিন সরবরাহ করা হবে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো ওই ফুটা হওয়া ঘরে পলিথিন দিয়ে কোন রকম জীবন যাপন করছেন। ভোক্তভোগিরা সরকারের পক্ষ থেকে দ্রুত টিন সাহায্যের অাবেদন করেছেন। অপরদিকে ভারী বর্ষন হওয়ায় পাকা ধান নষ্ট হয়ে গেছে। এছাড়া কোন কোন পাকা ধান ক্ষেত শিলের ডাং লেগে ধান গাছ থেকে দানা ঝুড়ে মাটিতে পড়ে যাওয়ায় কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষক এখন দিশেহারা, দেশে এখন তিন গজব একসাথে হানা দেয়ায় হতাশা অার টেনশনের বোঝা মাথায় নিয়ে জীবন যাপন করছেন এ অঞ্চলের কৃষক বৃষ্টির কারনে ধান ঘরে তুলতে হিমশিমে পড়েছে কৃষক। লালমনিরহাট কৃষি বিভাগ কিছুটা ক্ষতির কথা শিকার করে বলেন, ১০/১৫ দিনের মধ্যে ধান ঘরে তুলতে পারবে কৃষক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone