শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
কৃষকরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত!

কৃষকরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত!

Exif_JPEG_420

দু’চোখে সোনালী স্বপ্ন বুনেই যেনো এখন পাট ক্ষেতে নিরলস ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট জেলার কৃষকরা। কাকডাকা ভোর থেকে তারা নেমে পড়ছেন পাট ক্ষেত পরিচর্যায়। গতবছর প্রতি মন পাট ২ হাজার ২ শত টাকা দরে বিক্রি করে কৃষকরা লাভবান হয়েছেন। তাই এবারও তারা পাটের ভাল দাম পাওয়ার আশায় পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

 

চর খাটামারী গ্রামের কৃষক এস এম হাসান আলী জানান, গতবছর পাট চাষ করে লাভবান হয়েছেন। তাই এবারও পাট চাষ করেছেন।

 

তিনি আরও জানান, গতবছর ১ হাজার ৭ শত থেকে ২ হাজার ২ শত টাকা মন দরে পাট বিক্রি করেছেন। গতবছর কৃষকরা বিঘাতে ১০ থেকে ১২ মন পাট পেয়েছেন। সার বীজ, কীটনাশক মিলিয়ে বিঘাতে খরচ পড়ে ৮ থেকে ১০ হাজার টাকা। আবহাওয়া ভাল থাকলে বিঘাতে উৎপাদন হয় ১০ থেকে ১২ মন পাট।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম খন্দকার বলেন, কৃষকরা লাভ-লোকসান উপেক্ষা করে পাটসহ বিভিন্ন ফসল উৎপাদন করছে। এবার কৃষকরা ফাল্গুন মাস থেকে শুরু কররে বৈশাখ মাস পর্যন্ত পাট বীজ বপন করে। তারা এই ফসল তুলবে আষাঢ় মাস থেকে ভাদ্র মাসের মধ্যে।

 

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলা পাট চাষের জন্য প্রসিদ্ধ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone