শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
মহেন্দ্রনগর ইউপি চেয়ারম্যানসহ বিএনপির সাত নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

মহেন্দ্রনগর ইউপি চেয়ারম্যানসহ বিএনপির সাত নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ

বিএনপির গণপদযাত্রা কর্মসূচি ও আওয়ামী লীগের শান্তি সমাবেশে নিয়ে গত ১১ ফেব্রুয়ারি লালমনিরহাটের বুড়ির বাজারের ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার মামলায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ মণ্ডলসহ সাতজনকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
রোববার (৯ এপ্রিল) দুপুরে আলোচিত ওই মামলার আসামীগণ লালমনিরহাট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান।
জেল হাজতে প্রেরণকৃত আসামিগণ হলেন- মোঃ আঃ মজিদ মন্ডল, পিতা- মৃত মফিজ  উদ্দিন, আঃ ওহাব মন্ডল, পিতা- মৃত হায়দার আলী, মোঃ আঃ রহিম, পিতা- মোঃ হুজুর আলী, মোঃ আশরাফুল ইসলাম, পিতা- আঃ সোবহান, মোঃ সোহাগ, পিতা মোঃ আলতাফ হোসেন, মোঃ সুজন, পিতাঃ মোঃ রফিকুল ইসলাম, মোঃ সোহেল, পিতাঃ মোঃ আলতাফ হোসেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু।
উল্লেখ্য যে, শ্রমিক লীগ নেতা রাকিবুল হাসানের দায়ের করা ওই মামলায় এজাহার নামীয় ১৯জনসহ অজ্ঞাত আরও ১০/১২ জন আসামী ছিলেন। আসামীগণ উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone