শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে রমজান মাসের পবিত্রতা বিনষ্টের অপচেষ্টায় বিএনপির ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের প্রতিবাদে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়ে- শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে রিক্সা স্ট্যান্ড সংলগ্ন রোডে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল হক, অ্যাড. নজরুল ইসলাম রাজু, সেকেন্দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, অ্যাড. শফিকুল ইসলাম শফি, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা ইউনিট কমান্ডার আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি রাশেদ জামান বিলাশ প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম দুলাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আকমল হোসেন আহমেদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহ আলম, সহ-দফতর সম্পাদক গোলাম সারোয়ার বকুল, সাংস্কৃতিক সম্পাদক চন্দন মন্ডল, সদস্য আলী হাসান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone