শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার শিগগিরই তিস্তা মহাপরিকল্পনাও একনেকে অনুমোদন করা হবে-পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও মা সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবেদা খাতুন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৩ প্রাপ্ত ফেরদৌসী বেগম বিউটি। বক্তব্য রাখেন খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, শিক্ষক অভিভাবক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সেকেন্দার আলী, অভিভাবক হৈমন্তী রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত আলী ভূঞাঁ, ইউআরসি ইন্সট্রাক্টর ফারুক হোসেন মুন্সী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  রিজওয়ানুল হক, খোচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

পরে শিক্ষার্থীদের মাঝে ডায়েরী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone