শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নকল অ্যান্টিবায়োটিক বিক্রির দায়ে ফার্মেসিকে জরিমানা দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন; শ্রদ্ধা ও গার্ড অব অনার প্রদান সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ অনুষ্ঠিত ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে- পদযাত্রা অনুষ্ঠিত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে- পদযাত্রা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে- পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয় চত্ত্বরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মজমুল হক প্রামানিক, লালমনিরহাট পৌর বিএনপি’র সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু বলেন, এই সরকারের মন্ত্রীরা এখন বলে বেড়াচ্ছেন খালেদা জিয়ার রাজনীতি করতে আইনগত কোন বাধা নেই। এমনকি কদিন পরে বলবেন খালেদা জিয়ার জাতীয় নির্বাচন করতেও কোন বাধা নেই।

 

এরপরে পদযাত্রা মিছিল লালমনিরহাট জেলা শহরের প্রধান সড়ক বিডিআর রোড হয়ে মিশন মোড় চত্ত্বর দিয়ে লালমনিরহাট জেলা জজকোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

এ পদযাত্রা মিছিলে বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone