শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান
আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “বিশেষ প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়”, “যত্ন করলে রত্ন হয়, এটাই আমাদের অঙ্গীকার” নিয়ে আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ছাত্র-ছাত্রীদের পোষাক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী চৌধুরীহাটস্থ আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম রফিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মান্নান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন সরকার, ১নং ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আহাদুল হোসেন চৌধুরী, ১নং ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, সদস্য আলহাজ্ব শাহাদাৎ হোসেন সেন্টু, আদর্শ জেনারেল হাসপাতাল রংপুরের চেয়ারম্যান আলহাজ্ব মশিউর রহমান মোবারক, বাস্তহারা লীগ লালমনিরহাট শাখার সভাপতি মোঃ জহির রায়হান, পড়শীর নির্বাহী পরিচালক মোঃ ছাইদুল হক, বৃত্তিহীন সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা খাতুন ন্যান্সি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অর্জুন কুমার রায়। এ সময় বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়কারী একরামুল হক টিপু, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ আলপনা সারেজা অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone