শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
লালমনিরহাট বিমান বাহিনী রক্ষণাবেক্ষণ ইউনিটের রাস্তা বহাল রাখা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাট বিমান বাহিনী রক্ষণাবেক্ষণ ইউনিটের রাস্তা বহাল রাখা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাট বিমান বাহিনী রক্ষণাবেক্ষণ ইউনিট কর্তৃক গত ১৩ আগস্ট ২০২২ থেকে রানওয়ে দিয়ে এবং তাদের দেয়া টিটিসির সামনের রাস্তা পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়ায় কয়েক হাজার মানুষের ভোগান্তি চরমে তাই রানওয়ের উত্তর পার্শ্বের রাস্তা পাকাকরণ, ল্যাম্পপোস্ট বসানোর পূর্ব পর্যন্ত আগের রাস্তা বহাল রাখা ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট বিমান বাহিনীর রানওয়ের পশ্চিম পাড় থেকে কযেক শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক হয়ে মিশন মোড় গোল চত্ত্বরে মিলিত হয়। পরে সেখানে হাড়ীভাঙ্গা, চিনিপাড়া, খামার, আমবাড়ী, বড়দরগাহ্ ও সর্বস্তরের সাধারণ জনগনের আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ বক্তব্য দেন।

 

মানববন্ধনে খামার হারাটী এলাকার মহুবর রহমান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাকিবুল হাসান সজীব, মিজানুর রহমান মিজান, মোহাম্মদ, নওয়াব আলী, নুরুজ্জামান, আব্দুল কাদের, হাফিজুর রহমান, মজিবুর রহমান, মাহাদী, আমেনা বেগম প্রমুখ। এ সময় হাড়ীভাঙ্গা, চিনিপাড়া, খামার, আমবাড়ী, বড়দরগাহ্ ও সর্বস্তরের সাধারণ জনগনের উপস্থিত ছিলেন।

 

বক্তব্যে বক্তারা বলেন, গত এক মাস আগে বিমান বাহিনীর কর্তৃক রানওয়ে ও তাদের দেয়া পূর্ব পার্শ্বের কাচা রাস্তাটি বন্ধ করে দেয়ায় তার চরম ভোগান্তুিতে পরে। কাচা রাস্তাটি পাকাকরণ করে দেয়ার জন্য লালমনিরহাট জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন দিয়ে কোন প্রতিকার না পেয়ে আমরা আজ রাজপথে নেমেছি। আগামী পনেরো দিনের মধ্যে রাস্তাটি পাকাকরণ করে দেয়া না হলে রাজপথ অবরোধ করে দাবী আদায় করবে বলে জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone