শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পুলিশের গুলিতে নিহত ও সকল দ্রব্যমূল্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পুলিশের গুলিতে নিহত ও সকল দ্রব্যমূল্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

লালমনিরহাটে গণবিরোধী কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, সার, পরিবহনের ভাড়াসহ সকল দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুলাঘট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

 

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুলাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল কুলাঘাট ইউনিয়নের খাটামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে গোটা ওয়ার্ড প্রদক্ষিণ করে আউলিয়ার মাঠ আলোকদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় কার্জি শিবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাঘাট ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেব আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone