শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু

বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় বিদ্যুতের লোকাল লাইনের তার ছিড়ে পড়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর মৃত্যু হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাতে হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস এলাকার মিনাল রায়ের বাড়ির পাশে বিদ্যুতের লোকাল লাইনের তার ছিড়ে পড়ে। উক্ত বিদ্যুতের তারে মিনাল রায়ের স্ত্রী ঝুমকি রাণী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত্ব চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ শাহা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone