শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম-এঁর ৩৩তম মৃত্যু বার্ষিকী পালিত

জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম-এঁর ৩৩তম মৃত্যু বার্ষিকী পালিত

লালমনিরহাটে জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম-এঁর ৩৩তম মৃত্যু বার্ষিকী (ডায়াবেটিস সেবা দিবস) উদযাপন উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় লালমনিরহাট জেল রোড সোনালী পার্ক সমিতি প্রাঙ্গণে ডায়াবেটিক সমিতি হাসপাতাল লালমনিরহাটের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

বক্তব্য রাখেন ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের সহসভাপতি ডাঃ কাসেম আলী প্রমুখ। এ সময় ডায়াবেটিক সমিতি লালমনিরহাটের নির্বাহী সদস্য, আজীবন সদস্য, ডায়াবেটিক সমিতি হাসপাতাল লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone